জামালপুরে বেপরোয়া ট্রাকের চাপায় পথচারী নিহত, আহত ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বেপরোয়া ট্রাকের চাপায় পথচারী নিহত, আহত ২
সোমবার, ২৭ জুলাই ২০২৬



জামালপুরে বেপরোয়া ট্রাকের চাপায় পথচারী নিহত, আহত ২

জামালপুর প্রতিনিধি: জামালপুর সদর উপজেলার দিগপাইতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

​আজ সোমবার (২৭ জুলাই) সকাল ৭টার দিকে দিগপাইত বাসস্ট্যান্ডের মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে ঢাকা মেট্রো-ট ২৪-০৩৫০ নম্বরের একটি বেপরোয়া ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।

​দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা ট্রাকের হেলপারকে আটকে রাখলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫৯   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো মানুষের অংশগ্রহণ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান
কুইক রেন্টালের দুর্নীতির অভিযোগ তদন্ত হওয়া উচিত : বিইআরসি চেয়ারম্যান
গাড়িচালক অন্যায় করেছিল, তাই তাকে জরিমানা করা হয়েছে : বিমানমন্ত্রী মিল্লাত
মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে - স্বরাষ্ট্রমন্ত্রী
রূপগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৪
‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি প্রকাশ পেয়েছে - চীফ হুইপ
বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার থাকতে হবে: ত্রাণমন্ত্রী দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ