মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬



সৌদি আরবে ড্রোন হামলার অভিযোগ তদন্তের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর

ইরাক থেকে সৌদি আরবের ভূখণ্ডে ড্রোন হামলা চালানো হয়েছে—রিয়াদের এমন দাবির তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি। সোমবার প্রধানমন্ত্রীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর মুখপাত্র সাবাহ আল-নুমান এক বিবৃতিতে বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে ইরাকের ভূখণ্ড থেকে ড্রোন ছুড়ে সৌদি আরবকে লক্ষ্যবস্তু করার যে অভিযোগ করা হয়েছে, তা তদন্তের জন্য প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট নিরাপত্তা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। বাগদাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এদিকে, ইরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক, যা ইরাকের আনুষ্ঠানিক সামরিক কাঠামোর বাইরে থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে, সেটি সৌদি আরবের অভিযোগকে ‘মনগড়া’ বলে দাবি করেছে।

সংগঠনটি বলেছে, এসব অভিযোগের উদ্দেশ্য শুধু ইয়েমেনের ‘বেদনাদায়ক হামলার’ জবাব দিতে সৌদি আরবের অক্ষমতাকে আড়াল করা। একই সঙ্গে তারা রিয়াদকে সতর্ক করে বলেছে, ইরাকে কোনো ‘বোকামিপূর্ণ পদক্ষেপ’ নিলে তার ‘কঠোর’ জবাব দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:২৫:৫৪   ৫ বার পঠিত