![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার ফেরিঘাট ব্রিজ হতে পাথালিয়া সড়কে ব্রহ্মপুত্র খালের উপর নির্মিত ব্রিজ (হাতিরঝিল ব্রিজ) এলাকায় অবশেষে স্বস্তি ফিরেছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) তারিখে ব্রিজটির ওপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী সিএনজি স্ট্যান্ড অপসারণে একটি বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, জামালপুর।
জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে জামালপুর পৌরসভা ও বিআরটিএ-এর প্রতিনিধি, বাংলাদেশ পুলিশ এবং আনসার সদস্যরা অংশ নেন।
অভিযানকালে ব্রিজের ওপর অবৈধ ও জনদুর্ভোগ সৃষ্টিকারী অস্থায়ী সিএনজি স্ট্যান্ডটি সম্পূর্ণরূপে ভেঙে ও সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এই অবৈধ স্ট্যান্ডের কারণে ব্রিজে তীব্র যানজট ও সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটছিল।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনসাধারণের সুষম ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এই তড়িৎ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযান শেষে বর্তমানে ব্রিজটি যানবাহন ও জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণ স্বাভাবিক, নিরাপদ ও প্রতিবন্ধকতামুক্ত রয়েছে। জেলা প্রশাসনের এমন জনমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ পথচারীরা।
বাংলাদেশ সময়: ১৭:৪০:৩১ ৮ বার পঠিত