জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ও নেপালের রাষ্ট্রদূত SAARC কে কার্যকর করার ওপর গুরুত্বারোপ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ও নেপালের রাষ্ট্রদূত SAARC কে কার্যকর করার ওপর গুরুত্বারোপ
বুধবার, ২৯ জুলাই ২০২৬



---

ঢাকা,বুধবার ২৯ জুলাই,২০২৬ : সার্ক ভূক্ত দেশ সমূহকে কার্যকর করতে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ও নেপালের রাষ্ট্রদূত একমত
বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব‌্যারিস্টার কায়সার কামাল এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ‌্যাম ভান্ডারি সৌজন‌্য সাক্ষাৎ করতে এলে তারা এ আশাবাদ ব‌্যক্ত করেন।
ভারপ্রাপ্ত স্পীকার বলেন, পারস্পরিক সহযোগিতা প্রসারিত করে দক্ষিণ এশীয় দেশসমূহের কাঙ্খিত উন্নয়নের যে লক্ষে সার্কের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান SAARC প্রতিষ্ঠা করেন, SAARC কে পূনরায় কার্যকর করে সে লক্ষ‌্য অর্জনের সুযোগ এখনও রয়েছে। এক্ষেত্রে তিনি নেপালকে এগিয়ে আসার আহবান জানালে নেপালের রাষ্ট্রদূত এতে একমত পোষণ করেন।
নেপালের সংসদ ফেডারেল পার্লামেন্ট অব নেপালে বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হয়েছে জেনে ভারপ্রাপ্ত স্পীকার নেপাল সংসদের স্পীকার দোল প্রসাদ আর্যালকে ধন‌্যবাদ জানান। ভারপ্রাপ্ত স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদেও বাংলাদেশ-নেপাল পার্লামেন্টারি মৈত্রী গ্রুপ অচিরেই গঠন করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করার আশাবাদ ব‌্যক্ত করেন।
উভয় দেশের সংসদীয় মৈত্রী গ্রুপ কার্যকর হলে দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নয়নের মাধ‌্যমে সংসদীয় কূটনীতি জোরদার, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, পারস্পারিক সংসদীয় সফর আয়োজন, আইন প্রণয়ন ও সুশাসনের অভিজ্ঞতা বিনিময়, আন্তর্জাতিক ফোরামে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা এবং উভয় দেশের সমস‌্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার সুযোগ সৃষ্টি হবে বলেও ভারপ্রাপ্ত স্পীকার আশাবাদ ব‌্যক্ত করেন।
নেপাল থেকে বাংলাদেশে বিদ‌্যুৎ আমদানির প্রসঙ্গ উল্লেখ করে ভারপ্রাপ্ত স্পীকার বলেন, শিক্ষা, সংস্কৃতি, যুব ও জনগণের পারস্পারিক যোগাযোগ বৃদ্ধি, পানি, জ্বালানী, আঞ্চলিক যোগাযোগ, বাণিজ‌্য ও জলবায়ু পরিবর্তনের মতো পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার ক্ষেত্র প্রসারিত করার সুযোগ উভয় দেশ কাজে লাগাতে পারে।
নেপালের রাষ্ট্রদূত ঘনশ‌্যাম ভান্ডারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অভিযাত্রার প্রশংসা করেন এবং বর্তমান গণতান্ত্রিক সরকারের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার প্রত‌্যয় ব‌্যক্ত করেন। স্বল্পোন্নত দেশ এর তালিকা থেকে বের হয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জনে বিভিন্ন সূচকে যেভাবে এগিয়ে যাচ্ছে সেটির প্রশংসা করে তিনি নির্ধারিত সময়সীমার মধ‌্যেই বাংলাদেশ জাতিসংঘের এলডিসি গ্রাজুয়েশন অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।
এসময় অন‌্যান‌্যের মধ‌্যে নেপাল দূতাবাসের ডেপুটি চীফ অব দ‌্যা মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব‌্যারিস্টার মোঃ ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:০০   ৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ