বুধবার, ২৯ জুলাই ২০২৬

পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা
বুধবার, ২৯ জুলাই ২০২৬



পর্দায় সুলতান সালাউদ্দিন আইয়ুবির বীরত্বগাথা

আইয়ুবীয় রাজবংশের প্রতিষ্ঠাতা এবং মিসর ও সিরিয়ার প্রথম সুলতান সালাউদ্দিন আইয়ুবি। কুর্দি বংশোদ্ভূত এ সুলতান ১১৩৭ সালে বর্তমান ইরাকের তিকরিতে জন্মগ্রহণ করেন।

তার আইয়ুবীয় সালতানাতের অধীনে মিসর, সিরিয়া, উত্তর ইরাক ও ফিলিস্তিন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। তিনি ১১৮৭ সালে ক্রুসেডারদের পরাজিত করে জেরুজালেম পুনরুদ্ধার করেন, যা অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠার বহু শতাব্দী আগের ঘটনা। সুলতান সালাহউদ্দিন আইয়ুবির শাসনামলে মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে তুর্কি ভাষায় নির্মিত হয়েছে ঐতিহাসিক ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’।

তুরস্কে তুমুল জনপ্রিয়তা পাওয়া এ সিরিজটিতে বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে দর্শকদের সামনে জীবন্ত করে তোলা হয়েছে। সিরিজটির মূল কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম মুক্ত করার এক অবিস্মরণীয় যাত্রা নিয়ে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার পেছনের রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং এ মহান সিপাহসালার বীরত্বগাঁথা এত সুনিপুণভাবে চিত্রিত হয়েছে। সিরিজটি এবার বাংলাদেশে বাংলা ভাষায় ডাবিং করে নাগরিক টিভি প্রচার করছে।

আজ থেকে এটি চ্যানেলটির পর্দায় ২ আগস্ট থেকে এটি দেখা যাবে বলে এক বার্তায় জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩০   ৪ বার পঠিত