বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



ইতিহাসের এই দিনে

আজ বুধবার, ৩০ জুলাই ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৭৬২ - আব্বাসীয় খলিফা আল-মনসুর কর্তৃক বাগদাদ শহরের প্রতিষ্ঠা। ১৫০২ - ক্রিস্টোফার কলম্বাস তার ৪র্থ সমুদ্রযাত্রায় হন্ডুরাসের উপকূলবর্তী গুয়ানায়া দ্বীপে অবতরণ করেন।

১৬০২ - মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় হল্যান্ডের রাজনৈতিক প্রভাব ও ঔপনিবেশিক তৎপরতা শুরু হয়।

১৬২৯ - ইতালির নেপলস শহরে ভূমিকম্পে ১০ হাজার লোকের প্রাণহানি।

১৬৫৬ - পোলিশদের পরাজয়ের মধ্য দিয়ে ওয়ারশ যুদ্ধের অবসান হয়।

১৯১৪ - প্রথম বিশ্বযুদ্ধ শুরু।

১৯৩৫ - বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয়।

১৯৪৮ - লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয়।

১৯৫৭ - ভারতে রপ্তানিতে সহায়তা প্রদানের জন্য ইসিজিসি লিমিটেড (পূর্বতন এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন লি) গঠিত হয়।

১৯৬৯ - মার্কিন নভোখেয়া মেরিনার ৬-এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে ছবি পাঠানো হয়।

১৯৮০ - পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াটো স্বাধীনতা লাভ করে।

১৯৯৮ - জাপানে কাইজো ওবুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

জন্ম

১৮১৮ - এমিলি ব্রন্টি, ইংরেজ ঔপন্যাসিক ও কবি।

১৮২২ - অযোধ্যার শেষ নবাব ওয়াজেদ আলি শাহ।

১৮৫৫ - জার্মান শিল্পপতি সিমেন্স কম্পানির প্রতিষ্ঠাতা জর্জ ভিলহেম ফন সিমেন্স।

১৮৬২ - নিকোলাই ইউদেনিচ, রাশিয়ান জেনারেল।

১৮৬৩ - হেনরি ফোর্ড, মার্কিন ব্যবসায়ী এবং বহু উৎপাদন পদ্ধতিতে ব্যবহৃত বিন্যাসকরণ সজ্জার জনক।

১৮৭৪ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার।

১৮৮২ - বিপ্লবী সত্যেন্দ্রনাথ বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী-শহীদ।

১৮৮৬ - মুথুলক্ষ্মী রেড্ডী, ভারতীয় চিকিৎসক ও সমাজ সংস্কারক।

১৮৮৭ - কাজী মোতাহার হোসেন, বাংলাদেশি পরিসংখ্যানবিদ, বিজ্ঞানী, সাহিত্যিক ও শিক্ষাবিদ।

১৮৯৩ - ফাতেমা জিন্নাহ, পাকিস্তানি দন্তচিকিৎসক, জীবনীলেখক, রাজনীতিবিদ ও পাকিস্তানের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন।

১৮৯৮ - হেনরি মুর, ইংরেজ শিল্পী।

১৯২৮ - সুলোচনা লাটকর, মারাঠি ও হিন্দি সিনেমার অভিনেত্রী।

১৯৪৫ - পাত্রিক মোদিয়ানো, ফরাসি ঔপন্যাসিক।

১৯৪৭ - ফ্রাঁসোয়াজ বারে সিনৌসি‌, ফরাসি ভাইরোলজিস্ট।

১৯৪৭ - আর্নল্ড শোয়ার্জনেগার, অস্ট্রিয়ান-আমেরিকান বডিবিল্ডার, অভিনেতা, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

১৯৪৮ - জঁ রেনো, মরোক্কো ও ফরাসি অভিনেতা।

১৯৫৫ - ববিতা, বাংলাদেশি অভিনেত্রী।

১৯৬০ - রিচার্ড লিংকলেটার, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার।

১৯৬১ - লরেন্স ফিশবার্ন, মার্কিন অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৬৪ - ইয়ুর্গেন ক্লিন্সমান, জার্মান ফুটবলার ও ফুটবল কোচ।

১৯৬৫ - টিম মানটন, ইংলিশ ক্রিকেটার।

১৯৬৯ - এরল স্টুয়ার্ট, সাবেক দক্ষিণ আন্তর্জাতিক ক্রিকেটার ও রাগবি ইউনিয়ন খেলোয়াড়।

১৯৭০ - ক্রিস্টোফার নোলান, ইংরেজ-মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার।

১৯৭৩ - সোনু নিগম, জনপ্রিয় ভারতীয় সঙ্গীতশিল্পী।

১৯৭৪ - হিলারি সোয়াঙ্ক, মার্কিন অভিনেত্রী।

১৯৭৫ - তাজিন আহমেদ, বাংলাদেশি অভিনেত্রী, সাংবাদিক ও উপস্থাপক।

১৯৮২ - জেমস অ্যান্ডারসন, ইংরেজ ক্রিকেটার।

১৯৯২ - ফাবিয়ানো কারুয়ানা, ইতালীয়-মার্কিন দাবাড়ু।

১৯৯৫ - ইরভিং লোজানো, মেক্সিকান ফুটবলার।

১৯৯৬ - সাবরিনা পড়শী, বাংলাদেশি সংগীতশিল্পী।

মৃত্যু

১৬২৩ - তুলসীদাস, হিন্দি ভাষার অন্যতম কবি।

১৭৭১ - থমাস গ্ৰে , ইংরেজ কবি।

১৮৯৮ - অটো ফন বিসমার্ক, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম জার্মান চ্যান্সেলর।

১৯৪৭ - জর্জ চ্যালেনর, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৫৬ - যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, বাঙালি পণ্ডিত ও বাংলা শব্দকোষ প্রণেতা।

১৯৮০ - গোপাল ঘোষ, বাঙালি চারুশিল্পী।

১৯৮৪ - মরিস ট্রেমলেট, ইংরেজ ক্রিকেটার।

১৯৮৭ - বিভূতিভূষণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার।

১৯৯৫ - নির্মাল্য আচার্য, বিশিষ্ট চিন্তাশীল প্রাবন্ধিক ও ‘এক্ষণ’ সাহিত্য পত্রিকার সম্পাদক।

২০০৪ - হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি রাজনীতিবিদ, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ।

২০০৭ - ইংমার বারিমান, সুইডিশ মঞ্চ ও চলচ্চিত্র নির্দেশক।

২০০৭ - মিকেলাঞ্জেলো আন্তোনিওনি, ইতালীয় আধুনিকতাবাদী চলচ্চিত্র পরিচালক।

২০২০ - সোনম শেরিং লেপচা ভারতের লেপচা সংস্কৃতির ধারক,বাহক ও সংরক্ষক।

বাংলাদেশ সময়: ১১:০২:১৭   ৩ বার পঠিত