খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শনিবার, ১ আগস্ট ২০২৬



খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন- একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই তাঁর নেতৃত্বে বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

আজ শনিবার বগুড়া-২ (শিবগঞ্জ-মোকামতলা) আসনের স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং শারীরিক শিক্ষা শিক্ষকদের অংশগ্রহণে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন।

শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর-গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

তিনি আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করতে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে ফুটবল প্রদান করেন প্রতিমন্ত্রী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহিন, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল আলম, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় সঞ্চালনা করেন প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক হারুনুর রশিদ ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬:৩১:০৭   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


পুনঃনিয়োগ পেলেন জামালপুরের কৃতি সন্তান অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হুমায়ুন করিম সিদ্দিক
কমনওয়েলথ গেমসে পদক তালিকায় শীর্ষে যারা
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
খেলাধুলাকে জাতীয় উন্নয়নের অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে সরকার: মীর শাহে আলম
শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী
বলিউড কাঁপানো হত্যাকাণ্ডের ভয়াবহ কাহিনি বন্ধুত্বের ফাঁদ, সম্পত্তি দখলের ষড়যন্ত্র, তারপর নৃশংস হত্যা
ছবির শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ