![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে আমলীতলা বাজারের এক দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার আমলীতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারগঞ্জের বিভিন্ন খুচরা দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি শুরু করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত পদক্ষেপ নেয় তারা।
অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে আমলীতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির সত্যতা মেলায় অভিযুক্ত এক দোকানিকে জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অসৎ উপায়ে বেশি দামে নিত্যপণ্য বা জ্বালানি বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৬ ১৪ বার পঠিত