জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা
শনিবার, ১ আগস্ট ২০২৬



জামালপুরে বেশি দামে পেট্রোল বিক্রি করায় দোকানিকে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগে আমলীতলা বাজারের এক দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার আমলীতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মাদারগঞ্জের বিভিন্ন খুচরা দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করা হচ্ছিল। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়ে স্থানীয় ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি শুরু করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে দ্রুত পদক্ষেপ নেয় তারা।

​অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে আমলীতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির সত্যতা মেলায় অভিযুক্ত এক দোকানিকে জরিমানা করা হয়।

​উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। অসৎ উপায়ে বেশি দামে নিত্যপণ্য বা জ্বালানি বিক্রি করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮:২৫:৫৬   ১০৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ