![]()
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগে শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। অভিযুক্ত শফিকুল ইসলাম কৌশলে ওই গৃহবধূর গোসলখানার ছিদ্র দিয়ে গোপনে গোসলের ভিডিও মুঠোফোনে ধারণ করে। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী পরিবার মেলান্দহ থানা পুলিশকে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে ভিডিওসহ হাতেনাতে আটক করে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নারীর সুরক্ষায় এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
বাংলাদেশ সময়: ২২:১০:৪৬ ৪ বার পঠিত