প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, মেলান্দহে যুবক গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, মেলান্দহে যুবক গ্রেফতার
শনিবার, ১ আগস্ট ২০২৬



প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ, মেলান্দহে যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে এক প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও গোপনে ধারণ করার অভিযোগে শফিকুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে মেলান্দহ থানা পুলিশ।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। অভিযুক্ত শফিকুল ইসলাম কৌশলে ওই গৃহবধূর গোসলখানার ছিদ্র দিয়ে গোপনে গোসলের ভিডিও মুঠোফোনে ধারণ করে। পরবর্তীতে বিষয়টি টের পেয়ে ভুক্তভোগী পরিবার মেলান্দহ থানা পুলিশকে অবহিত করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুলকে ভিডিওসহ হাতেনাতে আটক করে।

​মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নারীর সুরক্ষায় এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১০:৪৬   ৯৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাওয়াল ইউনিয়নে তরুণ নেতৃত্বের প্রত্যাশা, চেয়ারম্যান হতে চান লিটন
জোড়া গোলে মিশরের ইতিহাসে সালাহর নতুন রেকর্ড
মেসির অবসরের পর প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলো আর্জেন্টিনা
আজকের রাশিফল
সরিষাবাড়ীতে পরকীয়ায় আটক জামাই ও খালা শাশুড়ি, পুলিশে সোপর্দ
আলগাদিয়া বিশ্বরোড বাজারের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
উত্তরবঙ্গের কৃষি অর্থনীতির চালিকাশক্তি রাজশাহী সুগার মিল : এমপি মিলন
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ