শনিবার, ১ আগস্ট ২০২৬

রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত
শনিবার, ১ আগস্ট ২০২৬



রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে

আজ ১ আগস্ট শনিবার উৎসবমুখর পরিবেশে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ নং কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান (তিতাস) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঃ হাকিম মাতুব্বর (সাকু),আওয়াল মাস্টার,মোঃ মিজান মেম্বার, ইলিয়াস মাতুব্বর, মোঃ জাকির মোল্লাসহ বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত খেলা অনুষ্ঠিত হয় লখার কান্দি ফুটবল একাদশ ও রামচন্দ্রপুর ফুটবল একাদশের মধ্যে। রামচন্দ্রপুর ফুটবল একাদশ লখার কান্দি ফুটবল একাদশকে হারিয়ে (১-০)গোলে বিজয়ী হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এলাকার ঐতিহ্য ধরে রাখা এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:১৪:০২   ৪ বার পঠিত