সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা
শনিবার, ১ আগস্ট ২০২৬



সোনারগাঁয়ে দুই হাসপাতালকে জরিমানা, ওটি সিলগালা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত মেডি কেয়ার জেনারেল হাসপাতাল ও রয়েল স্পেশালিস্ট হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা এবং মোট ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মেডি কেয়ার জেনারেল হাসপাতালের অপারেশন থিয়েটার পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত অনুমোদনের ঘাটতি পাওয়ায় ওটি সিলগালা করা হয়। একই সঙ্গে হাসপাতালটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রয়েল স্পেশালিস্ট হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, সোনারগাঁয়ের মানুষের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন ও বিধিমালা না মেনে পরিচালিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসা গ্রহণের আগে হাসপাতাল বা ক্লিনিকের বৈধতা ও প্রয়োজনীয় অনুমোদন সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৪৭   ৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চাঁদাবাজদের নাম প্রকাশ করার আহ্বান সাখাওয়াতের
বিদেশি পিস্তল-গুলিসহ ‘মানিক গ্রুপের’ ৩ সদস্য গ্রেপ্তার
সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ