সরকারের সমালোচনা নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকারের সমালোচনা নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী
রবিবার, ২ আগস্ট ২০২৬



সরকারের সমালোচনা নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে, কাগজে-কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়, সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামনে নির্দিষ্ট লক্ষ্য থাকলে বস্তুনিষ্ঠতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ, উদ্ঘাটিত সত্য যখন ব্যক্তিগত আকাঙ্ক্ষা বা পূর্বনির্ধারিত লক্ষ্যকে চ্যালেঞ্জ জানায়, তখন সাংবাদিকতাকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়।

তিনি বলেন, আধুনিক শাসনব্যবস্থায় রাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ উপকরণ। একজন শাসক রাষ্ট্রীয় ক্ষমতাকে জনকল্যাণে ব্যবহার করবেন, নাকি নিপীড়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবেন, তা নির্ভর করে তার উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গির ওপর। জবাবদিহি নিশ্চিত না হলে এবং সেটি সংশ্লিষ্ট সবার কাছে স্পষ্ট না থাকলে রাষ্ট্র পরিচালনা দিকনির্দেশনাহীন হয়ে পড়ে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এছাড়া, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:৩৩   ৫২ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রুহুল কবির রিজভীর
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
সিনেমা সমাজের মানসিকতা পরিবর্তনের শক্তিশালী মাধ্যম : তথ্য মন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ভিয়েনায় আইএইএ-এর উপ-মহাপরিচালকের সাথে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের সাক্ষাৎ
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
প্রাথমিকের কারিকুলামে ১২ মাসে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত করা হবে: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ