মুক্তির আগেই ‘কিং’-এর বড় চমক, ৫০ কোটি টাকার মিউজিক রাইটসের গুঞ্জন

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তির আগেই ‘কিং’-এর বড় চমক, ৫০ কোটি টাকার মিউজিক রাইটসের গুঞ্জন
রবিবার, ২ আগস্ট ২০২৬



মুক্তির আগেই ‘কিং’-এর বড় চমক, ৫০ কোটি টাকার মিউজিক রাইটসের গুঞ্জন

বড় পর্দায় শাহরুখ খানের প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন কোটি ভক্ত। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’-র সাফল্যের পর তিন বছর বিরতি দিয়ে ‘কিং’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকদের সামনে আসতে যাচ্ছেন বলিউডের ‘কিং খান’। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এবার সামনে এসেছে এর মিউজিক রাইটস নিয়ে বড় অঙ্কের একটি চুক্তির খবর।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘কিং’-এর মিউজিক রাইটস প্রায় ৫০ কোটি রুপিতে কিনতে যাচ্ছে জি মিউজিক। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পক্ষ।

জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা ভ্যারাইটি ইন্ডিয়াকে জানিয়েছেন, মিউজিক রাইটস নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।

তার ভাষায়, ‘বর্তমানে একটি মিউজিক রাইটস চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এ মুহূর্তে চুক্তির আর্থিক অঙ্ক নিয়েও আমি কোনো মন্তব্য করতে চাই না।’

ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে সাম্প্রতিক সময়ে বড় বাজেটের সিনেমাগুলোর মিউজিক রাইটসও মোটা অঙ্কে বিক্রি হয়েছে। এর আগে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবং ‘পুষ্পা ২’-এর মিউজিক রাইটস ৫০ থেকে ৫৪ কোটি রুপিতে বিক্রি হওয়ার খবর প্রকাশিত হয়।

অন্যদিকে, রণবীর কাপুর অভিনীত বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’-এর দুই পর্বের মিউজিক রাইটস প্রায় ৭৫ কোটি রুপিতে কিনেছে টি-সিরিজ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার এবং এ আর রহমান।

সবকিছু ঠিক থাকলে ‘কিং’ হবে ২০২৩ সালের ব্লকবাস্টার তিন সিনেমার পর শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। ফলে মুক্তির আগেই ছবিটির মিউজিক রাইটস নিয়ে সম্ভাব্য এই বড় অঙ্কের চুক্তি বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২৩   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


জনদুর্ভোগ লাঘবে নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন যুবদল নেতা নান্নু
নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ
দুই পা হারানো সত্তার খানের পাশে দাঁড়াল মানবিক সংগঠন সদরপুর
বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না
৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনায় নৌযান শুমারি উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
ইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন : নিহত ৫, নিখোঁজ ৪১
অসহায় স্বপ্নার পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদরের ইউএনও এস এম ফয়েজ উদ্দিন
বন্ধুত্বের অপূর্ব আখ্যান এই ১০ সিনেমায়, দেখেছেন কি?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ