রবিবার, ২ আগস্ট ২০২৬

১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি
রবিবার, ২ আগস্ট ২০২৬



১৩ দফা দাবিতে জেলা প্রশাসককে ইসলামী ছাত্র মজলিসের স্মারকলিপি

১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র মজলিসের নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখা।

কেন্দ্র ঘোষিত ১ থেকে ৭ আগস্টের কর্মসূচির অংশ হিসেবে রোববার (২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এবং জেলা সভাপতি আনাস আহমদের যৌথ নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, মহানগর প্রশিক্ষণ ও প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, জেলা বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা, সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, বক্সনগর থানা শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, ফতুল্লা থানা নির্বাহী সদস্য নাজিম হাসান স্বপ্ন, আবু সাঈদ সুমন ও সাইয়্যেদাইন আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে শিক্ষাব্যবস্থার সকল স্তরে কুরআন ও প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় অনুশাসন পালন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সেশনজট নিরসন, নিয়োগ ও পরীক্ষায় অনিয়ম-দুর্নীতি বন্ধ, মেধার মূল্যায়ন, হল দখল, সিট বাণিজ্য, র‍্যাগিং, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধের দাবি জানানো হয়।

এছাড়া শিক্ষা উপকরণের দাম কমানো, বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিত করা, শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ছাত্রীদের জন্য পৃথক শিফটে ক্লাস, গরিব শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণ, কারিগরি শিক্ষার প্রসার, শিক্ষিত বেকারদের বেকার ভাতা, প্রতিটি জেলায় সরকারি আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, কওমি মাদ্রাসার স্বীকৃতির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ছাত্র সংসদ নির্বাচন চালু, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদান বৃদ্ধি এবং পাঠ্যবই থেকে ইসলাম ও ধর্মীয় মূল্যবোধবিরোধী লেখা বাতিলের দাবিও জানানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০০   ৭ বার পঠিত