সোমবার, ৩ আগস্ট ২০২৬

মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

প্রথম পাতা » খুলনা » মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ
সোমবার, ৩ আগস্ট ২০২৬



মেহেরপুরে কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

জেলার গাংনী উপজেলায় আজ ২০২৫- ২৬ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষিদের মধ্যে বিনামুল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা কৃষি অফিস চত্বরে প্রণোদনার পেঁয়াজ বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম।

এ সময় গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮ হাজার কৃষকদের মধ্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার, পলিথিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।এর মধ্যে প্রত্যেক কৃষককে এককেজি পেয়াঁজ বীজ, এককেজি কীটনাশক, দুইকেজি পলিথিন, দশকেজি ডিওপি ও দশকেজি এমওপি সার দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:৫১   ৮ বার পঠিত