মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

পাট নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে প্রাণ হারাল মিরাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাট নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে প্রাণ হারাল মিরাজ
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



পাট নিয়ে বাড়ি ফেরার পথেই বজ্রপাতে প্রাণ হারাল মিরাজ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় পাটের গাইট মাথায় নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মিরাজ শেখ (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই গ্রামের বাবুল শেখের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের জমিতে ধৌত করা পাটের গাইট মাথায় নিয়ে বাড়ি ফিরছিল মিরাজ। পথে হঠাৎ আকাশে বজ্রসহ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মোল্লা বজ্রপাতে কিশোরটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছি।

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়রা বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠ ও উন্মুক্ত স্থানে অবস্থান না করার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৩১   ৮ বার পঠিত