বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দক্ষিণ এশিয়া ও আসিয়ানের সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান জাপানি বিনিয়োগকারীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করেছে।

তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে জাপান প্রায় ৩০০ কোটিরও বেশি ভোক্তার একটি বৃহৎ আঞ্চলিক বাজারে প্রবেশাধিকার অর্জন করতে পারে। বাংলাদেশ কেবল একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য নয়, বরং দক্ষিণ এশিয়া ও আসিয়ানের মধ্যকার একটি কৌশলগত অর্থনৈতিক সেতুবন্ধন।’

আজ মঙ্গলবার জাপানের ওসাকায় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং ওসাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট প্রোমোশন সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এর অগ্রগতি এবং জাপানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এসব উদ্যোগ দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে যুগান্তকারী ভূমিকা রাখবে।

জাপানের ঐতিহাসিক মেইজি পুনর্গঠনের উদাহরণ টেনে ববি হাজ্জাজ বলেন, ‘বাংলাদেশও জাপানের এই উন্নয়ন অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, উৎপাদনশীলতা এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতি গড়ে তুলতে চায়। বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।’

তিনি বলেন, বাংলাদেশের ৭ কোটিরও বেশি তরুণ কর্মক্ষম জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি। মাথাপিছু আয় ৩ হাজার মার্কিন ডলার অতিক্রম করায় দেশের অভ্যন্তরীণ বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ৩.৫ বিলিয়ন ডলার, যা যৌথ চেষ্টার মাধ্যমে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

জাপানি বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে প্রতিমন্ত্রী লাইট ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ও ইভি যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যালস, বহুমুখী পাটজাত পণ্য, নবায়নযোগ্য জ্বালানি, রোবটিক্স ও শিক্ষা প্রযুক্তির কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের তরুণ ও দক্ষ জনশক্তি জাপানের ক্রমবর্ধমান শ্রমঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মেডিকেল ট্যুরিজমে দুই দেশের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

সেমিনারে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জেট্রো ও ওসাকা চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জাপানের হাউস অব কাউন্সিলরসের সদস্য ফুতোশি ওকাজাকি, সাইফার-কোর কোম্পানি লিমিটেডের সিওও মোটোইউকি ওদাচি এবং জাপানের শতাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৫:২১   ১ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়তে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : ডিসি মোঃ রায়হান কবির
নারায়ণগঞ্জে বিভিন্ন স্কুলে ইউএনও’র নেতৃত্বে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
আলফাডাঙ্গায় পুনঃখননে প্রাণ ফিরে পেল খাল, কৃষকের মুখে স্বস্তির হাসি
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
কোরিয়ার সঙ্গে সিইপিএ স্বাক্ষর, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা
জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে খাল পুনরুদ্ধারে জোর দিলেন মেয়র শাহাদাত
ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
যে কারণে আটকে গেল গুইমারেসের আর্সেনাল যাত্রা!
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ