মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর নির্বাচন কমিশন কার্যালয়ে দালাল আটক
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬



---

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত কাজ করে দেওয়ার নামে দালালির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, তাম্বুলখানা গ্রামের ফরিদ মোল্লা নামে এক ব্যক্তি ভোটার আইডি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভুক্তভোগীর কাছ থেকে ১৩ হাজার টাকা নেন। পরে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে তিনি জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গেলে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়।
পরে কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করলে ভুক্তভোগী টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং পুরো ঘটনাটি খুলে বলেন। এর পরিপ্রেক্ষিতে কর্মকর্তারা ফরিদ মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফরিদ মোল্লাকে নিজেদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের স্বার্থে ভুক্তভোগীকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে

বাংলাদেশ সময়: ২২:১০:৫৮   ৫ বার পঠিত