কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

প্রথম পাতা » ছবি গ্যালারী » কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
বুধবার, ৫ আগস্ট ২০২৬



কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান স্মারক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঞা মোঃ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলোর মধ্যে ছিল—রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তারা নতুন প্রজন্মকে এই আন্দোলনের চেতনা ও দেশপ্রেমের মূলধারায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৬:১৩   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার
‘ময়না ছলাৎ ছলাৎ’ গানের গায়ক স্বাগত দে আর নেই
ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন ফিফার শীর্ষ পদে
১৬ আগস্ট উদ্বোধন, চার বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার
ইতিহাস গড়লেন ডেনমার্কের প্রিন্সেস ইসাবেলা
জামায়াত আমীর আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি
বোয়ালমারীতে সাপের কামড়ে প্রাণ গেল ব্যবসায়ীর
ফতুল্লায় ১০ পুরিয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
নারায়ণগঞ্জে নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভা অনুষ্ঠিত, সঠিক তথ্যভান্ডার দ্রুত সিদ্ধান্তে সহায়ক হবে: ডিসি
শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল: ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ