ছাত্র-জনতার বিজয় ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান নাসিক প্রশাসক এড. সাখাওয়াতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ছাত্র-জনতার বিজয় ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান নাসিক প্রশাসক এড. সাখাওয়াতের
বুধবার, ৫ আগস্ট ২০২৬



ছাত্র-জনতার বিজয় ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান নাসিক প্রশাসক এড. সাখাওয়াতের

নিজস্ব প্রতিবেদক : ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল দিন উপলক্ষে হাজারো শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

বুধবার (৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বিবৃতিতে তিনি বলেন, “আজকের এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। হাজারো ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে।”

তিনি আরও বলেন, “শহীদদের রক্তের ঋণে অর্জিত এই বিজয়কে আমাদের যেকোনো মূল্যে সংরক্ষণ করতে হবে। জাতীয় ঐক্য অটুট রেখে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

এ সময় আন্দোলনে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান নাসিক প্রশাসক।

বিবৃতি প্রদানকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তাঁরা নাসিক প্রশাসকের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অঙ্গীকারও ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৫৪   ৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাংবাদিকতায় অবদানে সম্মাননা স্মারক পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপনে জাতীয় কর্মসূচি
সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর তৃতীয় দিনের কার্যক্রম
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
ইতিহাসের নতুন পাতা উন্মোচনে কাল ভোট, রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি: সিইসি
ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফরিদপুরে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বন্ধে এডভোকেসি সভা
সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ