আলফাডাঙ্গায় নতুন ইউনিফর্ম-জুতা-পাটের ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় নতুন ইউনিফর্ম-জুতা-পাটের ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীর
বুধবার, ৫ আগস্ট ২০২৬



আলফাডাঙ্গায় নতুন ইউনিফর্ম-জুতা-পাটের ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীর

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: পরনে ঝকঝকে নতুন স্কুল ইউনিফর্ম, পায়ে নতুন জুতা, সঙ্গে মোজা আর কাঁধে পরিবেশবান্ধব পাটের ব্যাগ। নতুন সাজে উচ্ছ্বাসে মেতে উঠেছে একঝাঁক কোমলমতি শিশু। কেউ আনন্দে ছুটে বেড়াচ্ছে, কেউ আবার নতুন ব্যাগ কাঁধে নিয়ে বন্ধুদের সঙ্গে গল্পে মশগুল। এমন প্রাণচঞ্চল ও উৎসবমুখর দৃশ্য দেখা গেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়টির প্রথম শ্রেণির ৩৪ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী শিক্ষার্থীদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। নতুন পোশাক ও শিক্ষা উপকরণ পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল হাসি। তাদের আনন্দ-উচ্ছ্বাসে মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

এ সময় ইউএনও রিফাত নূর মৌসুমী বলেন, শিশুদের সুন্দর শিক্ষাজীবন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নানা মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করে আসছে। নতুন ইউনিফর্ম, জুতা, মোজা ও স্কুলব্যাগ শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ আরও বাড়াবে এবং নিয়মিত লেখাপড়ায় উৎসাহিত করবে।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার হোসেন, উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ মোল্যা এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

উপস্থিত অভিভাবক ও স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, এ ধরনের কার্যক্রম দরিদ্র পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী রাখতে, ঝরে পড়া রোধ করতে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন উপহারসামগ্রী পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাসিমুখই যেন পুরো আয়োজনকে আরও আনন্দঘন করে তোলে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:২৮   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ