৪০০ কোটি টাকা আত্মসাৎ, সাত মামলার আসামি সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৪০০ কোটি টাকা আত্মসাৎ, সাত মামলার আসামি সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার
বুধবার, ৫ আগস্ট ২০২৬



৪০০ কোটি টাকা আত্মসাৎ, সাত মামলার আসামি সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: জামালপুরে মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ৭টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি অধ্যক্ষ মো. আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প।

​সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই শীর্ষ প্রতারককে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির। আল-আকাবা সমিতিতে আর্থিক কেলেঙ্কারি ও অনিয়মের অভিযোগ ওঠার পর কয়েক বছর আগেই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

​আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি সাধারণ গ্রাহকদের বিপুল পরিমাণ মুনাফার প্রলোভন দেখিয়ে শত শত কোটি টাকা আমানত সংগ্রহ করে। পরবর্তীতে টাকা ফিরিয়ে না দিয়ে কার্যালয় গুটিয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা আত্মগোপনে চলে যান। এই ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা মামলা দায়ের করলে দীর্ঘদিন ধরে ওয়াহেদ পলাতক ছিলেন।

​গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১৩   ৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ