সদরপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান
বুধবার, ৫ আগস্ট ২০২৬



সদরপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে ২৪এর উত্তাল দিনগুলো নিয়ে স্মৃতিচারণমূলক ও হাসিনা রেজিম উত্তর জুলাই আকাঙ্খা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ( ৫ আগস্ট) সকাল ১০টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ দরবার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ, সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, সদরপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেনসহ জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জানান,২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের পক্ষের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, ২৪ এর জুলাইয়ে সংগঠিত হত্যা, গুম, নির্যাতন, জেল জুলুম ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা।

বাংলাদেশ সময়: ১৬:৫৬:৩৯   ৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ