![]()
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহীদ ও যুদ্ধাহত হয়েছেন, তাদের আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বর্ষা বিপ্লবে স্মরণ করছি।’ তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, ‘বিপ্লবের লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না। তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’ তিনি বলেন, বর্ষা বিপ্লবকে আমরা হৃদয়ে ধারণ করব।
সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, ‘যেকোনো জাতীয় সংকটে আমাদের একতাবদ্ধ হয়ে লড়তে হবে। ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।’
সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের লড়তে হবে। এ সময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৮ ৫ বার পঠিত