বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬



জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা সদরে অবৈধভাবে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ঔষধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

​আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট) জামালপুর জেলা সদরে এ অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুর রহমান।

​অভিযানসূত্রে জানা যায়, আইন অমান্য করে বিক্রি নিষিদ্ধ ‘ফিজিশিয়ান স্যাম্পল’ জাতীয় ঔষধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় ‘ঔষধ ও কসমেটিক্স আইন, ২০২৩’-এর ৪০(গ) ধারা অনুযায়ী সংশ্লিষ্টদের ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।

​জনস্বার্থে ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের এমন তদারকি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২২:৫৯:৩৬   ২৮ বার পঠিত