
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে। আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গাজীপুরের পুর্ব চান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (BTCB) কর্তৃক আয়োজিত বাংলাদেশ ক্রিকেট লীগ (BCL)-এর ফাইনাল খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ ইশরাক হোসেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান।
এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা৷
বাংলাদেশ সময়: ২০:০৬:১০ ২ বার পঠিত