দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » গাজীপুর » দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬



দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী

পরিবেশদূষণ রোধে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশব্যাপী সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বর্জ্য সংকট নিরসনে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা-আবর্জনা প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে সাভারের আমিনবাজারে ইতোমধ্যে প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে। রাজধানী থেকে শুরু হওয়া এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পর্যায়ক্রমে পুরো দেশে সম্প্রসারণ করা হবে।

সাফারি পার্কের প্রশাসনিক ও অবকাঠামোগত নানা জটিলতা নিরসনের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, সরেজমিনে সার্বিক পরিস্থিতি দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনাও হয়েছে। চিহ্নিত অব্যবস্থাপনা ও সমস্যাগুলো শিগগিরই দূর করা হবে।

তিনি বলেন, রাস্তার সীমাবদ্ধতার কারণে বনে নিজেদের জমিতে যেতে অনেক মালিক ভোগান্তিতে পড়ছেন। এই সংকট মেটাতে চলতি মাসেই অংশীজনদের নিয়ে বৈঠক করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও রিসোর্টের দখলে থাকা বনের জমি ফেরত পেতে ইতোমধ্যে আইনি প্রক্রিয়া বা মামলা পরিচালনা করা হচ্ছে।

এর আগে মন্ত্রী পরিবেশ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন।

এ সময় গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম, প্রধান বন সংরক্ষক আমির হোসেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা বশিরুল আল মামুন এবং সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৪   ৮ বার পঠিত  




গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ