বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬



বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?

আংটি বদল করলেন টলিউডের অভিনেতা অনুভব কাঞ্জিলাল ও অভিনেত্রী অনুশকা চক্রবর্তী। বাগদানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেম পরিণতি পেল তাদের।

অনুভব আগেই জানিয়েছিলেন চলতি বছরই বিয়ের পরিকল্পনা করছেন তারা। এবার সেই পথে প্রথম ধাপ সম্পন্ন করলেন তারকা জুটি।

পরিবার এবং খুব কাছের বন্ধু-বান্ধবদের নিয়েই বাগদান সেরেছেন অনুভব ও অনুশকা। এদিন একেবারে বাঙালিয়ানা ছিল তাদের সাজে‌‌।

বিয়েতেও ছিমছাম আয়োজন করবেন বলেই জানা গেছে।

অনুভব ও অনুশকা দু’জনেই টলিউটের পরিচিত মুখ।

এই মুহূর্তে অনুভব কাজ করছেন স্টার জলসার ধারাবাহিক ‘কম্পাস’-এ। গল্পে তার চরিত্রের নাম প্রান্তিক।

অন্যদিকে, অনুশকাকে দর্শক শেষবার দেখেছেন জি বাংলার ধারাবাহিক ‘দাদামণি’তে। অনুশকার ছোটপর্দায় পথচলা শুরু এই ধারাবাহিকের মাধ্যমে।

বাংলাদেশ সময়: ২০:০৬:৫০   ৭৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ