সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার বিকেল ৪টা থেকে ২৪ ঘণ্টাব্যাপী এ মাছ শিকার উৎসবের সূচনা হয়, যা চলবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত।

​আয়োজকরা জানান, স্থানীয় একটি সরকারি মজা পুকুর লিজ নিয়ে তারা মাছ চাষ শুরু করেন। বর্তমানে পুকুরটিতে রুই, কাতলাসহ নানা প্রজাতির বড় মাছ রয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী বড়শি দিয়ে মাছ ধরার সংস্কৃতি টিকিয়ে রাখা এবং বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। পুকুরটিতে মোট ১৩টি আসন বা ‘সিট’ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে টিকিটের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। নিয়ম অনুযায়ী, একটি টিকিট কিনে ৩ জন শিকারি মিলে ২৪ ঘণ্টা সময় ধরে সর্বোচ্চ ৩টি বড়শি দিয়ে মাছ ধরতে পারছেন।

​ব্যতিক্রমী এ আয়োজনের খবর পেয়ে জামালপুর সদর, সরিষাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে শৌখিন মাছ শিকারিরা এসে পুকুরপাড়ে আস্তানা গেড়েছেন। জামালপুর সদর থেকে আসা শাহীন মিয়া ও স্থানীয় মির্জা ফরিদ জানান, তারা তিনজন মিলে ১৩ হাজার ৫০০ টাকায় একটি সিট লিজ নিয়ে বড়শি ফেলেছেন। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই মাছ ধরার আনন্দ শনিবার বিকেল পর্যন্ত উপভোগ করার কথা জানান তারা।

​বগারপাড় যুবসমাজের প্রতিনিধি খলিলুর রহমান, লাইজু মিয়া, পলাশ মিয়া, তরিকুল ইসলাম, রিপন মিয়া, হিরা মিয়া, মোকাদ্দাস আলী, আমিনুল হাসান ও বাচ্চু মিয়াসহ স্থানীয় একদল উদ্যমী তরুণ এ আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন।

​এদিকে টিকিট কেটে মাছ ধরার এই আয়োজনকে কেন্দ্র করে পুকুরপাড়ে উৎসবে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শৌখিন মৎস্য শিকারি ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতিতে পুরো বগারপাড় এলাকা জুড়ে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

​সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার এক ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজন শুরু হয়েছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় এলাকায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুক্রবার(৭ আগষ্ট) বিকেল ৪টা থেকে ২৪ ঘণ্টাব্যাপী এ মাছ শিকার উৎসবের সূচনা হয়, যা চলবে শনিবার বিকেল ৪টা পর্যন্ত।

​আয়োজকরা জানান, স্থানীয় একটি সরকারি মজা পুকুর লিজ নিয়ে তারা মাছ চাষ শুরু করেন। বর্তমানে পুকুরটিতে রুই, কাতলাসহ নানা প্রজাতির বড় মাছ রয়েছে। গ্রামবাংলার ঐতিহ্যবাহী বড়শি দিয়ে মাছ ধরার সংস্কৃতি টিকিয়ে রাখা এবং বিনোদনের সুযোগ তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। পুকুরটিতে মোট ১৩টি আসন বা ‘সিট’ নির্ধারণ করা হয়েছে। প্রতিটি আসনের বিপরীতে টিকিটের মূল্য ধরা হয়েছে ১৩ হাজার ৫০০ টাকা। নিয়ম অনুযায়ী, একটি টিকিট কিনে ৩ জন শিকারি মিলে ২৪ ঘণ্টা সময় ধরে সর্বোচ্চ ৩টি বড়শি দিয়ে মাছ ধরতে পারছেন।

​ব্যতিক্রমী এ আয়োজনের খবর পেয়ে জামালপুর সদর, সরিষাবাড়ীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে শৌখিন মাছ শিকারিরা এসে পুকুরপাড়ে আস্তানা গেড়েছেন। জামালপুর সদর থেকে আসা শাহীন মিয়া ও স্থানীয় মির্জা ফরিদ জানান, তারা তিনজন মিলে ১৩ হাজার ৫০০ টাকায় একটি সিট লিজ নিয়ে বড়শি ফেলেছেন। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া এই মাছ ধরার আনন্দ শনিবার বিকেল পর্যন্ত উপভোগ করার কথা জানান তারা।

​বগারপাড় যুবসমাজের প্রতিনিধি খলিলুর রহমান, লাইজু মিয়া, পলাশ মিয়া, তরিকুল ইসলাম, রিপন মিয়া, হিরা মিয়া, মোকাদ্দাস আলী, আমিনুল হাসান ও বাচ্চু মিয়াসহ স্থানীয় একদল উদ্যমী তরুণ এ আয়োজনের সার্বিক দায়িত্বে রয়েছেন।

​এদিকে টিকিট কেটে মাছ ধরার এই আয়োজনকে কেন্দ্র করে পুকুরপাড়ে উৎসবে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। শৌখিন মৎস্য শিকারি ও দর্শনার্থীদের বিপুল উপস্থিতিতে পুরো বগারপাড় এলাকা জুড়ে এখন আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:১৮   ১৪৫ বার পঠিত  

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর

গণতান্ত্রিক রূপান্তর ও এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে ফ্রান্স : রাষ্ট্রদূত
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জ্বালানির মূল্যবৃদ্ধি নিত্যপণ্যে প্রভাব পড়বে না : বাণিজ্যমন্ত্রী
গুজব ছড়ানোর আগেই প্রতিরোধ করতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ
বংশালের পুকুর পাড় সংরক্ষণ ও আধুনিকায়ন করা হবে : ডিএসসিসি প্রশাসক
নগরকান্দায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২জনের ১৫ দিনের কারাদন্ড প্রদান
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৯তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
বিডিআর বিদ্রোহ, শান্তিরক্ষা মিশন ও দুর্ঘটনায় শহীদ পরিবারের ফ্ল্যাট বরাদ্দ
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ