তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ

প্রথম পাতা » খেলাধুলা » তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
শনিবার, ৮ আগস্ট ২০২৬



তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ

লিভারপুল ছেড়ে নতুন ঠিকানা পেয়েছেন মোহাম্মদ সালাহ। ইউরোপে থাকার জন্যই সৌদি আরবের কাঁড়ি কাঁড়ি অর্থের প্রস্তাবে সারা না দিয়ে বেছে নিয়েছেন ট্রাবজোনস্পরকে।

তুরস্কের ক্লাবটিতে যোগ দিয়েই ভালোবাসায় সিক্ত হচ্ছেন সালাহ। রাজকীয় সংবর্ধনায় তাকে স্বাগত জানিয়েছে ট্রাবজোনস্পরের ভক্ত-সমর্থকরা। সঙ্গে মৌসুমে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪২ কোটি ৮৬ লাখ ২০ হাজার টাকা তো পাবেনই।

এই অর্থ সালাহকে তুরস্ক সুপার লিগের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ‍ফুটবলারের স্বীকৃতি দিয়েছে।
এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভিক্টর ওসিমেন। সর্বশেষ মৌসুমে ১ কোটি ৫০ লাখ মিলিয়ন চুক্তিতে নাইজেরিয়ার ফরোয়ার্ডকে দলে নেয় গ্যালাতাসারাই। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ২৯ লাখ টাকা।

টাকা-পয়সা ও মানুষের ভালোবাসা পাওয়া সালাহ এবার উপহার হিসেবে জমি পেয়েছেন।
বাড়ি করার জন্য তাকে জমি উপহার দিয়েছেন ট্রাবজোনের আরকলি শহরের মেয়র হুসেইন আভনি কোশকুন চেবি। তুরস্ক ও মিশর সম্পর্কে মেয়র বলেছেন, ‘দেশ দুটির মধ্যে বেশি মিল রয়েছে। দুটো দেশই খুব সুন্দর। কিন্তু মানুষজন দারিদ্র্যের সঙ্গে লড়াই করছে।’

এরপরেই গ্লোবাল ওয়ার্মিংয়ের বিষয় টেনে উমি উপহার দেওয়ার কথা জানান চেবি।
তিনি বলেছেন, ‘গ্লোবাল ওয়ার্মিং পুরো বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ভবিষ্যতে গরমে মিশরে বসবাস করা কঠিন হয়ে পড়বে। তবে সে সময় আমাদের এলাকাটি থাকবে বসবাসের জন্য খুবই উপযোগী। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব সবচেয়ে কম পড়বে এমন জায়গাগুলোর মধ্যে এটি একটি হবে। তাই আপনাকে এখানে সুন্দর একখণ্ড জমি দিচ্ছি। আপনার সন্তান ও নাতি-নাতনিদের জন্য এটি একটি চমৎকার জায়গা হতে পারে। যেখানে পানির কোনো অভাব থাকবে না এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব থেকে মুক্ত থাকবে।’

ট্রাবজোনস্পরের সঙ্গে ২ বছরের চুক্তি করা সালাহ প্রতিউত্তরে মেয়রকে বলেন, ‘ধনব্যাদ।’

বাংলাদেশ সময়: ১১:৫১:২৫   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
শেষের ৭ মিনিটের ঝড়ে রোমাকে হারিয়ে রিয়ালের অবিশ্বাস্য জয়
বারকোলার হ্যাটট্রিক, লাস্কের জালে লিভারপুলের গোলোৎসব
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
২৫ বছরে প্রথম ঘরের মাঠে প্রিমিয়ার লিগ জয় উদযাপন কভেন্ট্রির
লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ