![]()
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পবনবেগ মোহাম্মাদিয়া এতিমখানা মাদ্রাসার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর জামাল খসরুকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে পবনবেগ মোহাম্মাদিয়া এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, এতিম ও অসহায় শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বিশিষ্ট সমাজসেবক আবু তাহের শুভ বলেন, পবনবেগ মোহাম্মাদিয়া এতিমখানা মাদ্রাসাটি দীর্ঘদিন ধরে শিক্ষা ও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির মাধ্যমে মাদ্রাসার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করি।
নবনির্বাচিত আহ্বায়ক নূর জামাল খসরু বলেন, সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে মাদ্রাসার শিক্ষা ও সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:০৫:২২ ১২৪ বার পঠিত