ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার
রবিবার, ৯ আগস্ট ২০২৬



ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগের সাবেক নেতা গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় সিদ্দিক মাতুব্বর (৬০) নামে আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিদ্দিক মাতুব্বর বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামের জহুর মাতুব্বরের ছেলে। তিনি পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তাঁর বড় ভাই আব্দুল মান্নান মাতুব্বর পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের বরখাস্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সিদ্দিক মাতুব্বর ও তাঁর ভাই আব্দুল মান্নান মাতুব্বরের বাড়িঘরে আগুন, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর তাঁরা পরিবারের পুরুষ সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।

পরে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের হাতে ফুল দিয়ে সিদ্দিক মাতুব্বর বিএনপিতে যোগদান করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় সিদ্দিক মাতুব্বরকে কোর্টপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৫:০১   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ