মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬



নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে নির্বাচন ছাড়া পরিবর্তন করা যায় না।

তিনি বলেন, ‘আমি বিরোধী দলের উদ্দেশ্যে বলতে চাই- শান্ত হোন, বেহুঁশ হবেন না। এই সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর আবারও যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে তারপর যদি বেশি ভোট পান তাহলে সরকারে যাবেন, আর তা না হলে এই সরকারই আবারও নির্বাচিত হবে।’

জেলার বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহমেদ আযম খান আজ এসব কথা বলেন।

আহমেদ আযম খান বিরোধীদলের উদ্দেশ্যে বলেন, শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না। আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না।

আমরা কোনো সিলের নির্বাচন দেখতে চাই না। আমরা কোনো জোরজবরস্তির শাসন দেখতে চাই না।

তিনি বলেন, আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব। পাঁচ বছর পরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় আসবো।

আপনাদের ভোট দিলে আপনারা আসবেন। জ্বালাও পোড়াও করে অযথা ওই সচিবালয়-মন্ত্রণালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২২:৩৮   ৬ বার পঠিত