বুধবার, ১২ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বুধবার, ১২ আগস্ট ২০২৬



সোনারগাঁয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নজরুল বর্ষ’ ২০২৬-২৭ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত কাজী নজরুল ইসলামের গান, কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও সাহিত্যকর্মের মাসিক থিমভিত্তিক খসড়া ক্যালেন্ডার কার্যক্রমের ওপর পর্যালোচনা করা হয়।

প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার।

সবাই বক্তব্য রাখেন, প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল,শিল্পকলা একাডেমির শিক্ষক দিলিপ কুমার,রবি রায় প্রমুখ।

এছারাও সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক,নজরুল গবেষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:১৪   ৯ বার পঠিত