শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ট্রাম্পিং কাজের উদ্বোধন এমপি চৌধুরী নায়াব ইউসুফের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ট্রাম্পিং কাজের উদ্বোধন এমপি চৌধুরী নায়াব ইউসুফের
শনিবার, ১৫ আগস্ট ২০২৬



ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে ট্রাম্পিং কাজের উদ্বোধন এমপি চৌধুরী নায়াব ইউসুফের

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ট্রাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে কবিরপুর চরে পদ্মা নদীর ভাঙনকবলিত দুটি স্থানে এ ট্রাম্পিং কাজের উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
কাজের উদ্বোধন শেষে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ কবিরপুর চরের বিভিন্ন এলাকায় স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন। এ সময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।
পদ্মা নদীর ভাঙনে কবিরপুর চরসহ নর্থ চ্যানেল ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। জরুরি ভিত্তিতে ট্রাম্পিং কাজ শুরু হওয়ায় ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮:৪১:৫০   ৬২ বার পঠিত