বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নারীদের জন্য ‘পিঙ্ক বাস’ চালুর উদ্যোগ: সরকারকে ধন্যবাদ জানালেন নারী এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারীদের জন্য ‘পিঙ্ক বাস’ চালুর উদ্যোগ: সরকারকে ধন্যবাদ জানালেন নারী এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



নারীদের জন্য ‘পিঙ্ক বাস’ চালুর উদ্যোগ: সরকারকে ধন্যবাদ জানালেন নারী এমপি ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: নারীদের জন্য পৃথক ‘পিঙ্ক বাস’ সেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আল্লামা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) একমাত্র সংরক্ষিত নারী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

বুধবার (১৯ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম বলেন, “নারীদের জন্য পৃথক ‘পিঙ্ক বাস’ সেবা চালুর উদ্যোগ গ্রহণ করায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটি নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি বলেন, বর্তমানে কর্মজীবী নারী, শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণি-পেশার নারীরা গণপরিবহনে ভিড়, হয়রানি, অনিরাপদ পরিবেশ ও নানা ধরনের বিড়ম্বনার সম্মুখীন হন। এ বাস্তবতায় নারীদের জন্য পৃথক বাসসেবা চালু হলে তাদের যাতায়াতের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহনে নারীবান্ধব পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

তবে এ উদ্যোগের কার্যকারিতা নিশ্চিত করতে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। ‘পিঙ্ক বাস’ যেন শুধু নির্দিষ্ট কিছু এলাকায় সীমাবদ্ধ না থাকে, বরং পর্যায়ক্রমে রাজধানীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটগুলোতে এর পরিধি বাড়ানোর আহ্বান জানান তিনি।

পাশাপাশি নির্ধারিত সময়সূচি, পর্যাপ্ত বাস, দক্ষ চালক ও কর্মী, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এই সংসদ সদস্য।

তিনি আরও বলেন, শুধু পৃথক বাস চালু করাই যথেষ্ট নয়। সাধারণ গণপরিবহনেও নারীদের হয়রানি ও নিরাপত্তাহীনতা রোধে কার্যকর নজরদারি, অভিযোগ গ্রহণের ব্যবস্থা এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা জরুরি।

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম আশা প্রকাশ করেন, ‘পিঙ্ক বাস’ উদ্যোগটি একটি টেকসই ও সমন্বিত নারীবান্ধব গণপরিবহন ব্যবস্থার সূচনা করবে। নারীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সরকারের যেকোনো ইতিবাচক উদ্যোগকে তাঁরা স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১১:১২:২৯   ১১৫ বার পঠিত