সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬



সদরপুরে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ,ছেলেকে ফিরে না পেয়ে মা-বাবার আর্তনাত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া এলাকা থেকে সৌরভ নামে ১৩ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে সদরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ সৌরভের বাবা মিরহাজ বলেন, গত ২৬ জুলাই ২০২৬ সকাল সাড়ে ৮টার দিকে সদরপুর থানাধীন ঢেউখালী ইউনিয়নের চর বলাশিয়া নিজ বাড়ি থেকে বাবুরচর বাজারে যায় এবং এর পর থেকে আমার ছেলে আর বাড়ীতে আসে নাই। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাই নাই।

পরিবারের দাবি, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় বিষয়টি থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

নিখোঁজ সৌরভ এর সন্ধান পেতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৬   ৮৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আলফাডাঙ্গা বিএনপিতে ফিরছেন খোশবুর রহমান খোকন, প্রত্যাহার হলো বহিষ্কারাদেশ
নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান
টেকনাফে মানবপাচারকালে সেনাবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশু উদ্ধার
১৫ স্বর্ণের ডিমসহ গ্রেপ্তার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে
কড়াইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি দিলেন জুবাইদা রহমান
বাংলাদেশ-থাইল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন ও রপ্তানি বাড়ানোর তাগিদ প্রতিমন্ত্রীর
বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান-ইউরোপের যৌথ মহাকাশযান
পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
ব্রাজিলিয়ান লিগে চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গো, রিওতে টানা তৃতীয় শিরোপা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ