শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ফরিদপুর সাহিত্য পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষি উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর সাহিত্য পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষি উদযাপন
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬



ফরিদপুর সাহিত্য পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষি উদযাপন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সাহিত্য পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশিষ্ট কবি সুফী মোতাহার হোসেনের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আত্মসমালোচনা ও একক নাটক পরিবেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পাশাপাশি কবি সুফী মোতাহার হোসেনের সাহিত্যকর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্টানে প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যাপক এম.এ সামাদ, সাহিত্য পরিষদের সহ-সভাপতি প্রফেসর আব্দুল হামিদ মোল্লা, সাধারন সম্পাদক মফিজ ইমাম মিলন, যুগ্ন সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সিনিয়র সাংবাদিক পান্না বালা, কবি শামিম আরা বেগম, নাঠ্যকার ম.আহমেদ নিজাম, বিনোদন নাট্যদলের সভাপতি তন্ময় সরকার অনচল, কবি আলিম আল রাজি,কবি আব্দুর রাজ্জাক রাজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল বিনোদন নাট্যদলের একক নাটক “ নটনন্দন” পরিবেশনা। একজন নাট্যকর্মী জীবন নিয়ে করা এই নাটকে একক চরিত্রে অভিনয় করবেন তন্ময় সরকার অঞ্চল।
আয়োজকরা জানান, ফরিদপুরের সাহিত্য-সংস্কৃতির চর্চাকে আরও সমৃদ্ধ করা এবং নতুন প্রজন্মের মাঝে সাহিত্য ও নাট্যচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সময়: ২২:১২:৫২   ৬ বার পঠিত