মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা! সদরপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা! সদরপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



মানসিক অসুস্থতার কারণে আত্মহত্যা! সদরপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে জান্নাতুল আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট ২০২৬) ভোরে উপজেলার কৃষ্ণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দড়ি কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাতুল আক্তার ওই গ্রামের মো. জাফার খানের মেয়ে। তার মায়ের নাম ফেরদৌস বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে জান্নাতুল তার ছয় বছর বয়সী ছোট বোন সাইফা আক্তারকে নিয়ে ঘুমাতে যায়। পরিবারের দাবি, জান্নাতুল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। রোববার সকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ছোট বোন সাইফা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে পরিবারের সদস্যরা তাকে নিচে নামিয়ে আনেন।
খবর পেয়ে জান্নাতুলের চাচা ইলিয়াস হোসেন সদরপুর থানা পুলিশকে বিষয়টি জানান। পরে সদরপুর থানার জরুরি ডিউটিতে থাকা এসআই (নিরস্ত্র) রনি খালাশী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ পুলিশ হেফাজতে নেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কিশোরীর মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা হিসেবে পরিবারের পক্ষ থেকে দাবি করা হলেও, পুলিশের তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এটিকে ‘আত্মহত্যা’ হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিত করা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৯:০৯:৩৭   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ