রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

প্রথম পাতা » খেলাধুলা » বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
রবিবার, ২৩ আগস্ট ২০২৬



বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

প্রতি বছরের মতো এবারো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) আয়োজন করতে যাচ্ছে দুই সপ্তাহব্যাপী স্পোর্টস কার্নিভাল

সংগঠনটির সদস্যদের জন্য বিনোদনমূলক এই কার্নিভালে পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত থাকছে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘কিউট’।

কার্নিভাল উপলক্ষে আজ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসপিএর সহ-সভাপতি তালহা বিন নজরুল, সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন রাসেল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টায় হোম অব বিএসপিএতে এই ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ও বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী।

আয়োজকরা আরো জানান, এবার ৮টি ডিসিপ্লিনের ১২ ইভেন্টে অংশ নিবেন বিএসপিএর শতাধিক সদস্য।

ডিসিপ্লিনগুলো হলো আর্চারি, ক্যারম (একক ও দ্বৈত), টেবিল টেনিস (একক ও দ্বৈত), দাবা, সাঁতার, অ্যাথলেটিকস (১০০ মিটার ও শটপুট), কার্ড গেম (কলব্রিজ ও টোয়েন্টি নাইন) এবং শুটিং।

সব খেলাই অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে।

বাংলাদেশ সময়: ২৩:২৬:৪৩   ১৮ বার পঠিত