নাটোরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



নাটোরে ফেসবুক-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

নাটোরের লালপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে একটি চক্রের ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এরআগে সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার মহারাজপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মো. নুমির প্রামানিকের ছেলে মো. বাবুল আহম্মেদ (২৮), একই গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে মো. ওমর ফারুক (১৯), আব্দুলপুর বাঁশবাড়িয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) এবং মহারাজপুর মধ্যপাড়া গ্রামের মো. শরিফুল ইসলামের ছেলে মো. মাহফুজ হোসেন (২১)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল সোমবার রাত সাড়ে তিনটার দিকে মহারাজপুর মধ্যপাড়া গ্রামের সাগর আহম্মেদ নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে হ্যাকিং ও প্রতারণার সঙ্গে জড়িত চারজনকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং করে প্রবাসীসহ বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে হ্যাকিং ও প্রতারণার মাধ্যমে প্রবাসীসহ বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। পুলিশের অভিযানে তাদের হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে প্রধান আসামি বাবুল আহম্মেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৩৬   ৬৮ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচি পরিদর্শনে সিটি প্রশাসক সাখাওয়াত হোসেন
নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ
হুতিদের একের পর এক হামলার পর সৌদি ভ্রমণে একাধিক দেশের সতর্কতা
সদরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
চলতি বছর ৪১ হাজার ফ্যামিলি কার্ড দেওয়া হবে : সমাজকল্যাণমন্ত্রী
সদরপুরে কন্যাশিশু দিবস পালিত
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বাংলাদেশ-ইইউ
বোয়ালমারীতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ