ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: সোমবার (২৪ আগস্ট) ভাঙ্গা বাজারের বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পলজাতীয় ওষুধ বিক্রির দায়ে পাঁচটি মামলা করা হয়।

অভিযানে রায় ফার্মেসির প্রোভাইডার শুভ রায়কে ১০ হাজার টাকা, ন্যাশনাল মেডিকোর প্রোভাইডার সুব্রত রায়কে ১০ হাজার টাকা, বৃষ্টি ফার্মেসির প্রোভাইডার সিদ্দিকুর রহমানকে ১০ হাজার টাকা, পদ্মা ড্রাগ হাউসের প্রোভাইডার বিপুল চন্দ্র মালাকে ৮ হাজার টাকা এবং একতা ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ দাঁড়ায় ৪৩ হাজার টাকা।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম সিয়াম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন, ফরিদপুরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। এ সময় ভাঙ্গা থানার পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হয় এবং আদায় করা জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং অনিয়ম বন্ধে মেয়াদোত্তীর্ণ, নিষিদ্ধ ও অননুমোদিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯:১৮:৫২   ৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ