ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ তম ‌ পূর্তি উৎসবের ‌ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ তম ‌ পূর্তি উৎসবের ‌ প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ তম ‌ পূর্তি উৎসবের ‌ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপনকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি কার্যক্রম এগিয়ে চলছে।
এ উপলক্ষে গত শনিবার থেকে গতকাল সোমবারপর্যন্ত বিদ্যালয়ে বিভিন্ন উপ-পর্ষদ, উপদেষ্টা ও সমন্বয়কদের সঙ্গে একাধিক প্রস্তুতি সভা করেছে উৎসব উদযাপন পর্ষদ।
সভায় অংশ নেন উদযাপন পর্ষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান সাঈদ, সদস্য সচিব সৈয়দ আব্দুল আউয়াল নান্না, যুগ্ম আহ্বায়ক কাজী জোবায়দুল হক টুলু ও উজ্জ্বল হোসেন। এছাড়াও উপস্থিত ছিল আক্কাস মোল্লা, সিরাজুর রহমান পাশা, নওরোজ আল আরিফ, মো. আবির হোসেন ও শান্ত খানসহ দপ্তর, নিবন্ধন, প্রচার-প্রকাশনা এবং বিভিন্ন উপ-পর্ষদের সদস্যরা।
১৭৫ বছরের গৌরবময় পথচলার এই মহোৎসব প্রাক্তন ও বর্তমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি স্মরণীয় মিলনমেলায় রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উৎসবের সংগঠকরা।
দক্ষিণবঙ্গের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটির ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের জমকালো এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে উৎসব উদযাপন পর্ষদ।
একই সঙ্গে বিশেষ একটি স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। স্মারকগ্রন্থের জন্য বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অর্জন এবং বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।
সভায় জানানো হয়, উৎসবে অংশগ্রহণে ইচ্ছুক সবাইকে আগামী ৩১ অক্টোবর (শনিবার)-এর মধ্যে পর্ষদের নিজস্ব ওয়েবসাইট fhsbd.org-এর মাধ্যমে অনলাইন নিবন্ধন সম্পন্ন করতে হবে।
অন্যদিকে, প্রকাশিতব্য বিশেষ স্মারকগ্রন্থের জন্য বিদ্যালয়ের ইতিহাস, প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের অর্জন ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতিচারণমূলক লেখা পাঠানোর শেষ দিন আগামী ৩০ সেপ্টেম্বর (বুধবার)। আগ্রহীদের এ সময়ের মধ্যে অশোকেশ রায়ের হোয়াটসঅ্যাপ নম্বর ০১৭১১১১৪৫৭৯-এ লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩০   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ