সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



সালথায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় আটটি বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে মনির বিশ্বাস ও মিশরু মিয়ার পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় আটটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন বড় বাংরাইল গ্রামের আলতাফ মোল্যা (৫৫), তাঁর ছেলে রাজু মোল্যা (২২), আক্কাস মোল্যা (৫০), মজিবর বিশ্বাস (৫৫) ও আছমত বিশ্বাস (৫০)। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সালথা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।’

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫২   ৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ