নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬



নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর গ্রামে দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিদ্যাধর মসজিদুল আকসা (বায়তুল মাকদাস) জামে মসজিদের।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।

২০২২ সালে প্রতিষ্ঠিত এ মসজিদটি এতদিন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় ছিল। উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যাধর গ্রাম ও আশপাশের এলাকার মুসল্লিদের জন্য মসজিদটি নিয়মিত নামাজ আদায় ও বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করল।

উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মসজিদ উদ্বোধনকালে অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মানুষের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গঠনেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধর্মীয় মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ইসলামের শান্তি ও সৌহার্দ্যের বার্তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষা ও আদর্শের পথে গড়ে তুলতে মসজিদভিত্তিক ধর্মীয় শিক্ষারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, পৌর আমির ওয়াহিদুল ইসলাম, আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মুন্সি বিল্লাল হোসাইন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জিয়াউল হাসান, জামায়াত নেতা শাহাদত হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা।

অনুষ্ঠান শেষে মসজিদের সার্বিক উন্নয়ন, মুসল্লিদের কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৩৪   ১০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আলফাডাঙ্গা হাসপাতালে রোগীদের জন্য সাবেক এমপি নাসিরের পক্ষ থেকে ১৫ ফ্যান উপহার
বিমানবন্দরে হুতি হামলার জবাবে ‘কঠোর পদক্ষেপের’ হুঁশিয়ারি সৌদি মন্ত্রীর
ফিরছে ‘দ্য ডার্টি পিকচার ২’, বিদ্যা বালান কি থাকছেন নতুন সিনেমায়?
এইচএসসি ও সমমানের ফল ২৯ অক্টোবর
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগে চিকিৎসা সেবা গড়ে তোলার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
বুড়িগঙ্গা তীরের ইসলামবাগ থেকে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান
দুর্গোৎসবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এসপি হাবিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ