![]()
বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দল একটা ‘ভাইব’ তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গত ৫৫ বছরে বিরোধী দল থেকে কোনো সদস্য সভাপতি পদ অলংকৃত করেননি, একমাত্র পাবলিক কংগ্রেস কমিটি ছাড়া। পাবলিক কংগ্রেস কমিটি যে করেছেন সেটাও আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করেছিলেন। কাজেই বিরোধী দলের যে একটা ভাইব তৈরি করার চেষ্টা হচ্ছে, সেসব ব্যাপারে আপনারা কেয়ারফুল থাকবেন।
এ সময় তিনি সাংবাদিকদের অনুরোধ করে বলেন, এই দেশে গণতন্ত্র যদি ধ্বংস হয় তাহলে বিএনপি-জামায়াতের লোক ধ্বংস হবে, আপনারা ধ্বংস হবেন।
আপনাদের ভবিষ্যৎ জেনারেশনের কথা চিন্তা করে গণতন্ত্র যাতে প্রতিষ্ঠিত হয় সেভাবে কাজ করেন।
জুলাই সনদ নিয়ে তিনি বলেন, ‘আমাদের সংসদীয় কমিটিতে যদি জুলাই সনদ বাস্তবায়ন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত আছে যে বিরোধী দল থেকে আমরা ১০ জন সদস্য নেব।’
তিনি আরো বলেন, ‘আমরা জুলাই সনদের ধারে কাছে যাইতে পারিনি। আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, সেটা আইন করতে চাই, সংবিধান সংশোধন করতে চাই।
তার জন্য আমরা কমিটি করেছি। আমরা খুব সংগত কারণে প্রত্যাশা করি বিরোধী দল থেকে যে পাঁচজন আসার কথা তারাসহ অনতিবিলম্বে পাঁচজনের নাম দেবে। আমরা সবাই মিলে এই সংশোধনীগুলো করব।’
তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্যদের নিজ এলাকায় থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনগণকে নিয়ে সংসদ সদস্যদের ঐকবদ্ধ থাকারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৬:২৪:৩৫ ২ বার পঠিত