১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব

প্রথম পাতা » খেলাধুলা » ১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬



১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুর্কির ক্লাব

দীর্ঘ ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে ফিরেছে তুরস্কের ঐতিহ্যবাহী ক্লাব ফেনারবাচে। বুধবার (২৬ আগস্ট) রাতে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁকে তাদের ঘরের মাঠে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় পায় তুর্কি ক্লাবটি।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় লিওঁর মাঠে ফেনারবাচের সামনে জয় ছাড়া বিকল্প ছিল না। সেই সমীকরণ মাথায় রেখেই শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সফরকারীরা।

২৪ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফেনারবাচে। ওগুজ আইদিনের ক্রস থেকে ভেদাত মুরিকির হেড লিওঁর গোলরক্ষক ডমিনিক গ্রিফ প্রতিহত করলেও ফিরতি বল থেকে গোল করতে ভুল করেননি কসোভোর এই ফরোয়ার্ড।

এর মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ফেনারবাচে। ম্যাসন গ্রিনউডের কর্নার থেকে পাওয়া বল হেডে জালে পাঠান ডিফেন্ডার আর্চি ব্রাউন। ফলে প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুর্কি ক্লাবটি।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লিওঁ। ৬১ মিনিটে এইনসলে মেটল্যান্ড-নাইলসের পাস কাজে লাগিয়ে গোল করেন মালিক ফোফানা। এতে ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায় এবং ব্যবধান কমে দাঁড়ায় ২-১।

এরপর সমতা ফেরানোর দুটি সুবর্ণ সুযোগ পেয়েছিল লিওঁ। ৬৪ মিনিটে লুইস ওপেন্দা এবং ৭১ মিনিটে কাইল বুদাচে গোল করলেও ভিএআরের সিদ্ধান্তে দুটিই বাতিল হয়। ওপেন্দার গোলটি অফসাইড এবং বুদাচের গোলটি ফাউলের কারণে বাতিল করা হয়।

শেষদিকে আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনারবাচে। দুই ম্যাচ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে ১৮ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নেয় তারা।

ফেনারবাচে সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলেছিল। এরপর ২০১০-১১ মৌসুমে তুরস্কের সুপার লিগ জিতলেও ম্যাচ পাতানোর অভিযোগের তদন্তের কারণে উয়েফার নিষেধাজ্ঞার মুখে পড়ে ক্লাবটি। এর ফলে দুই মৌসুম ইউরোপীয় প্রতিযোগিতায় অংশ নিতে পারেনি তারা।

পরে পুনর্বিচারে ফেনারবাচে এবং ক্লাবটির সাবেক সভাপতি আজিজ ইলদিরিম অভিযোগ থেকে মুক্তি পান। দীর্ঘ প্রতীক্ষার পর এবার আবারও ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার সুযোগ পেল তুরস্কের জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১৬:১৮:০৩   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইংলিশ লিগ কাপে আর্সেনাল-লিভারপুলের জয়
ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ