সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে বাউসী পঞ্চপীর এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয় একটি মসজিদের মোয়াজ্জেম মো. বাদশা মিয়া (৬০) গুরুতর আহত হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মনির উদ্দিন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বৈঠক, কবর জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। মাগরিবের পর বিএনপির কিছু নেতাকর্মী তাঁর বাড়িতে হামলা চালালে মেয়রের সমর্থকরা পাল্টা ধাওয়া দেয়, যা উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করে।

​সংঘর্ষ চলাকালে বাউসী মধ্যপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম বাদশা মিয়া মিলাদুন্নবী উপলক্ষে এশার নামাজ ও মিলাদে অংশ নেওয়ার জন্য মাইকে ঘোষণা দেন। তবে সংঘাতের মাইকিং ভেবে বিএনপি সমর্থকরা তাঁকে মারধর করে। এতে তাঁর পাঁজরের হাড় ও বাম হাতের অনামিকা আঙুলটি ভেঙে যায়। আহত মোয়াজ্জেম অভিযোগ করেন, বিএনপি নেতাকর্মীদের বাধার কারণে তাঁকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি, ফলে তিনি বর্তমানে বাড়িতে পল্লী চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।

​তবে ঘটনা সম্পর্কে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ফকির জানান, সাবেক মেয়র মনির উদ্দিন এলাকায় আওয়ামী লীগ কর্মীদের নিয়ে শোডাউন ও বৈঠক করার কারণেই সংক্ষুব্ধ পরিস্থিতির সৃষ্টি হয়।

এই বিষয়ে মেয়রের বাড়ীতে জানতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার ভাতিজা সবুজ মিয়া ও হাফিজুর রহমান জানান, ঘটনার উত্তেজনা মুহূর্তেই তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন।

​সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১:৩৮:৫৯   ১ বার পঠিত  

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর

সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ